ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আলালের বনানীর বাসায় দেখতে যান মঈন খান। এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন।
প্রায় চার মাস কারাভোগের পর গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা: মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ডসহ সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলায় ৩১ অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)