ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
প্রতিষ্ঠানের ৭ম পর্বের শিক্ষার্থী জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল বের হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান, ৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান প্রমূখ। এ সময়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। বদলির আদেশ কার্যকর করাসহ তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)