• লিড নিউজ
  • রাজনীতি

কঠোর ভাবেই দুর্নীতি দমন করার চেষ্টা করা হচ্ছে : হানিফ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি তাদের অতিতের অপকর্মের কারনে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর থেকেই সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে আসছে। বিএনপি দেশকে ধ্বংস করার জন্য বিন্দুমাত্র কুন্ঠাবদ হয়নি। হানিফ বলেন, ২০১৩ সালে যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করার জন্য বিএনপি ও জামায়াত দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন প্রতিহত করে নাশকতা কর্মকান্ড করেছে বিএনপি ও জামায়ত। ২০১৫ সালের বেগম খালেদা জিয়া অবরোধের নামে ৯৩ দিন দেশের মানুষের উপরে পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়েছিল। বহু গাড়ীতে ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছিল। সেই সময় প্রায় সাড়ে তিন হাজার মানুষ অগ্নিদংগ্ধ হয়েছিল এবং তিনশর উপরে মানুষ মারা গিয়েছিল আগুনে পুড়ে।
হানিফ আরো বলেন, বিএনপি শুরু থেকে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দেশী ও বিদেশের সহযোগিতায় বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তাদের এসব ষড়যন্ত্র কোন কাজেই আসবে না।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে যোগদিয়ে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন। সাংবাদিক দম্পত্বি সাগর রুণীর হত্যার সাথে সরকারের প্রভাবশালী মহল জড়িত বিএনপি নেতাদের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যেকোন অপরাধের বিচার সরকার করতে বদ্ধপরিকর এবং ন্যায় সংঙ্গত হচ্ছে। বিএনপি দুর্নীতির করার কারণে বাংলাদেশকে পর পর পাঁচ বার বিশে^ ১ নং দুর্নীতিগ্রস্থ রাষ্ট্রহিসেবে প্রতিষ্ঠিত
করেছিল। তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আওয়ামীলীগ সরকার দুর্নীতির বিষয়ে জ্রিরো ট্রলারেন্স ঘোষনা করেছে। কঠোরভাবে দুর্নীতি দমন করা হচ্ছে।

এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo