• রাজনীতি

বিএনপি পাপের খেসারত দিচ্ছে : হানিফ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি পাপের খেসারত দিচ্ছে আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে। ক্ষমতায় থাকতে ও ক্ষমতার বাইরেও বিএনপি নানান অপকর্ম করেছে, দূর্ণীতি, সন্ত্রাসী ও লুটপাট করেছে। এসবের কারনেই আজ বিএনপি তার খেসারত দিচ্ছে। আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে। আওয়ামী লীগ জনগনের আন্থা অর্জণ করেছে বলেই টানা ৪ বার ক্ষমতায় এসেছে। আমরা বিএনপি নিয়ে ভাবছি না। আমাদের এখন একটাই লক্ষ্য সেটা হলো মানুষ শেখ হাসিনার উপর আবারও আস্থা রেখেছে তার প্রতিফলন হিসেবে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা। দেশকে উন্নত স্মাট বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এসব কথা বলেন।

এসময় হানিফ আরো বলেন, দ্রব্যমূল্য কমাতে সরকার বদ্ধপরিকর, এ জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। মায়ানমার সীমান্ত প্রসঙ্গে হানিফ বলেন, ইতিমধ্যে মায়ানমারকে সতর্ক করা হয়েছে। বিএনপির অভিযোগ নিয়ে না ভেবে দেশের ভালোর জন্য যা যা করার সবই করা হবে। সম্প্রতি কারাগারে বিএনপির নেতাকর্মী মারা যাওয়ার বিষয়ে বিএনপির করা অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, কারাগারে যারা আছেন তারা সন্ত্রাসী, তাদেরকে নেতাকর্মী বলা যাবে না। কারাগারে মানুষ মারা যেতেই পারে, তবে কোন অবহেলায় কেউ মারা গেলে সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।

এসময় কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন হানিফ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে কলেজের শেখ রাসেল মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo