• রাজনীতি

দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে স্থান পেলেন শামীম ওসমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃএকই সাথে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রেলপথ মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তিনি। রেলপথ মন্ত্রণালয়ে তার কমিটির সভাপতি হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কমিটিগুলো গঠন করা হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—মন্ত্রী/প্রতিমন্ত্রী, নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান।

অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শামীম ওসমানের সভাপতি হয়েছেন এইচএম ইব্রাহীম, সদস্য- শাজাহান খান, ফাহমী গোলন্দাজ বাবেল, এস এম আল মামুন, এস এম ব্রহানী সুলতান মামুদ, আসাদুজ্জামান ও মো. আবদুল্লাহ।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo