• লিড নিউজ
  • রাজনীতি

দেশে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি জামাত: নাছিম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা হল বিএনপি জামাত। এরা সব সময় বিরাজনীতিকরনের পক্ষে কাজ করে। এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপথগামী করতে চায়। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে  ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভাষা শহীদ স্মরণে আলোচনা ও শীতার্তদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিএনপি-জামাত মানুষকে হত্যা করে গণতন্ত্রের নামাবলী পড়ে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সব সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষের মুক্তির পক্ষে এরা কখনো কাজ করতে পারেনি। উল্টো মানুষের দুঃখ বৃদ্ধির মাধ্যমে এরা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে। এরা রাজনৈতিক দুর্বৃত্ত। 

তিনি আরো বলেন, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানুষের কষ্ট, দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ মানুষের পাশে সব সময় থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু বক্তৃতার ভাষায় নয়, মানুষের দুর্দিনেও মানুষের জন্য কাজ করে। 

নাছিম বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন যখনই মানুষের প্রয়োজন হবে তোমরা পাশে থাকবে। করোনার সময় যখন কেউ পাশে থাকেনি, তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। আগামী দিনেও যখনই প্রয়োজন হবে আমরা মানুষের পাশে থাকব। এটাই আমাদের আদর্শ। আমরা মানুষের ভালোবাসা নিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করতে চাই। মানুষের অধিকারই হলো সত্যিকারের গণতন্ত্র। মানুষের কাছে জবাবদিহিতা যার নাই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা নেই। 

তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র দূর করতে সক্ষম হয়েছি। এখন আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে হবে। যাদের হাত থেকে পুলিশ, শিক্ষক, ছাত্র, পুরোহিত, মসজিদের ইমাম কেউ রক্ষা পায়নি তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সকলকে একত্রিত হয়ে এদের প্রতিহত করতে হবে।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জে এম আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল চৌধুরী, দীলিপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo