• রাজনীতি

দেশের মানুষ হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে বিএনপি-জামাত: নাছিম 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ  আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামাত ধমক দিয়ে, অগ্নিসন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে মেরে রাজনৈতিক আন্দোলনের নামে অপকর্ম করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু। 

\"\"

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,বিএনপি জামাত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত।  এরা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী।এদের  মোকাবেলা করা দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের দায়িত্ব। 

তিনি আরো বলেন, আমরা মানুষকে সম্মান করি। মানুষকে ভালোবাসি। মানুষের প্রতি আমাদের যে সংবেদনশীল আচরণ এটি জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সব সময় দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি। 

নাছিম বলেন, বিএনপি জামাতকে প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo