• শিক্ষা

নাটোরে সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নাটোরের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সোমবার নাটোর জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। 

তিনি বলেন, নাটোর জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস একযোগে সোমবারের সব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। 
জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামানও রাতে অপর এক পত্রে নাটোরের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছেন। 

নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরে আবহাওয়া অফিস নেই। তাই পার্শ্ববর্তী ঈশ্বরদী রাজশাহী ও নওগাঁর আবহাওয়া অফিস থেকে ৫০ কিলোমিটারের মধ্যে দেওয়া তথ্য অনুযায়ী রোববারের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫০ ডিগ্রি ছিল। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় সোমবার একদিনের জন্য ক্লাস স্থগিত করা হয়েছে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo