• লিড নিউজ
  • রাজনীতি

বিএনপি অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে: ওবায়দুল কাদের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফাউল করে লাল কার্ড খেয়ে বিএনপি পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লাল কার্ড খেয়ে পালানো বিএনপি এখন অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে কখন স্যাংশন আসবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির অপরাজেয় বাংলায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আটলান্টিকের ওপারের স্যাংশন ভয় পায় না। তিনি এসব নিষেধাজ্ঞায় তোয়াক্কা করেন না।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চরিত্রবানদের রাজনীতিতে আসার বিষয়ে তাগিদ দেন সেতুমন্ত্রী। বলেন, ভালো মানুষ না এলে রাজনীতিতে শূন্যতা তৈরি হবে।

দেশ ভালো লোকদের হাতে থাকলে দেশ ভালো থাকবে। এজন্য রাজনীতিতে চরিত্রবানদের আসতে হবে। খারাপ লোকের হাতে ক্ষমতা গেলে দুঃশাসন অনিবার্য।‘সাধারণ ছেলেমেয়েদের বুঝাতে হবে, ভালো লোকদের হাতে থাকলে দেশেল ভালো হবে। খারাপ লোকদের হাতে থাকলে ভালো লোকের নাশ রাজনীতি মূল্যহীন হয়ে যাবে। রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। তা না হলে দেশের রাজনীতি মেধাশূন্য হয়ে যাবে।

চরিত্রবানরা রাজনীতি আসতে হবে, না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে।’-বলেন সেতুমন্ত্রী।নেতৃত্বের গুণাবলী অর্জনে গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গদবাঁধা মুখস্থ বক্তব্য করে নেতা হওয়া যাবে না। নেতা হতে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। ৭-৮ টা পর্যন্ত আওয়ামী লীগের অফিসে আড্ডা দেওয়ার দরকার নেই। পড়াশোনা কর। যতই পড়বে ততই শিখবে। নেতৃত্বের কোয়ালিটি অর্জন করতে হবে। পড়াশোনা করতে হবে।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo