ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এসএসসি ৯৭ ব্যাচ। পর্যায়ক্রমে ইউনিয়নের তিনটি স্থানে এই চিকিৎসাসেবা দেওয়া হবে।
আজ শনিবার (২৮ নভেম্বর) মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম দিনের মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরবর্তী ধাপে আরও দুটি স্থানে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে শিশু, গাইনী, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। চিকিৎসকদের তালিকায় রয়েছেন— ডা. মো. সাইখুল আরাফাত (শিশু), ডা. সাবরিনা ইসলাম (গাইনী), ডা. সাখাওয়াত হোসেন তালুকদার (গ্যাস্ট্রোলিভার), ডা. হাসিবুল হাসান (অর্থোপেডিক) এবং ডা. সাইদুর রহমান সুমন (মেডিসিন)।
এই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে গোপালপুরের জমজম জেনারেল হাসপাতাল এবং পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন ৯৭ ব্যাচের মির্জা মনি।
আয়োজকরা জানান, এলাকার অসহায় ও সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থানীয় বাসিন্দাদের উপস্থিত হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)