• সমগ্র বাংলা

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চা চাষি, চা রোপণকারী কৃষক, চা বাগান ও কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলন ও মিলনমেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।

অনুষ্ঠান উপলক্ষে সকালে চা চাষিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান, চা চাষি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু, ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু এবং স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব।

দিনব্যাপী এ সম্মেলন ও চায়ের মান উন্নয়নবিষয়ক কর্মশালায় পঞ্চগড়ের পাঁচটি উপজেলার চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে চা চাষের বিভিন্ন দিক, চায়ের গুণগত মান উন্নয়ন এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

মন্তব্য (০)





image

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

১

 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

image

এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই: মোস্তাফিজুর রহমান...

২

জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে ...

image

দিনাজপুরে সাবেক সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদ...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...

image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

৪

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

৫

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

  • company_logo