• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রেফতার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচে তৈরি গোপন চেম্বার থেকে ৯৯ বোতল মাদকদ্রব্য স্কাফ ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১১ (সিপিসি, নারায়ণগঞ্জ)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—বন্দর থানার মোছাপুর ইউনিয়নের জগীপাড়া এলাকার (২ নম্বর ওয়ার্ড, বারপাড়া ডাকঘর) আব্দুল করিম (৬০) এবং তার ছেলে মো. মাসুম (৩২)।

​এসআরবি-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকায় অভিযুক্তদের মালিকানাধীন একটি গ্যারেজে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

​অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিযুক্তরা কক্ষের মেঝের নিচে কৌশলে একটি গোপন চেম্বার বা সুড়ঙ্গসদৃশ গর্ত তৈরি করে সেখানে বোতলজাত স্কাফ মজুত করে রেখেছিল। তল্লাশির একপর্যায়ে গোপন আস্তানাটি শনাক্ত করে ভেতর থেকে ৯৯ বোতল স্কাফ ও নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয় এবং দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

মন্তব্য (০)





image

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

১

 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

image

এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই: মোস্তাফিজুর রহমান...

২

জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে ...

image

দিনাজপুরে সাবেক সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদ...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...

image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

৪

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

৫

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

  • company_logo