• সমগ্র বাংলা

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের পথচলা পূর্ণ করেছে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতাল। সীমিত আর্থিক সামর্থ্য নিয়েও আধুনিক চিকিৎসাসেবা, উন্নত ল্যাবরেটরি, রোগীবান্ধব পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যে রোগনির্ণয়ের সুযোগ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড় ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ এবং ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত নির্বাহী পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে পঞ্চগড়ের সাধারণ মানুষের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৩৩ বছরের পথপরিক্রমায় নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজ জেলার মানুষের আস্থার অন্যতম স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হয়েছে।

বর্তমান নির্বাহী পরিষদ ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে হাসপাতালের লিফট মেরামত, মোটরসাইকেল গ্যারেজের উন্নয়ন, দোকানকক্ষ সংস্কার, রিসিপশন ও হেল্পডেস্ক আধুনিকায়ন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নয়ন এবং প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবস্থাপনার আধুনিকায়ন উল্লেখযোগ্য।

চিকিৎসাসেবার মান বাড়াতে নতুন চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, সাইনবোর্ড স্থাপন এবং বিভিন্ন কেবিন সংস্কারের কাজ চলছে। রোগী ও স্বজনদের বসার সুবিধা বাড়াতে যুক্ত করা হয়েছে ৯টি নতুন ওয়েটিং চেয়ার।

ল্যাবরেটরি সেবায় আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় রোগনির্ণয় কার্যক্রম আরও দ্রুত ও নির্ভুল হয়েছে। কেমিলুমিনেসেন্স অ্যানালাইজারের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় প্রায় ১০ থেকে ৬০ শতাংশ কম খরচে বিভিন্ন পরীক্ষা করার সুযোগ রাখা হয়েছে।

দরিদ্র ও অসহায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দাতাদের অনুদানে গঠন করা হয়েছে দরিদ্র তহবিল। এ তহবিল থেকে রোগীদের বিনামূল্যে খাবার, ওষুধ ও ইনসুলিন দেওয়া হচ্ছে। পাশাপাশি টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বাড়িতে বিনামূল্যে ইনসুলিন পৌঁছে দেওয়ার সেবাও চালু রয়েছে। এ ছাড়া দুটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের ‘সুখী’ প্রকল্পের সুবিধাভোগীদের চিকিৎসাসেবা দিতে প্রাতিষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সাশ্রয়ী নীতি অনুসরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস প্রদান, নতুন পোশাক বিতরণ এবং বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার পরিধি বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন, ল্যাবরেটরি সম্প্রসারণ, সাধারণ শয্যার সংখ্যা বৃদ্ধি, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়ন। এ ছাড়া সরকারি হাসপাতালের আদলে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। কিডনি রোগীদের চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম (খায়ের), সহসভাপতি ও সিনিয়র আইনজীবী মির্জা নাজমুল ইসলাম কাজল, বিশিষ্ট রাজনীতিবিদ শাহজাহান আলী রুবেল পাটোয়ারীসহ সমিতির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় রোগী ও সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি পঞ্চগড়ের মানুষের জন্য আরও উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা, সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা কামনা করা হয়।

মন্তব্য (০)





image

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

১

 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

image

এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই: মোস্তাফিজুর রহমান...

২

জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে ...

image

দিনাজপুরে সাবেক সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদ...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

৪

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

  • company_logo