ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে লাল কসটেপে মোড়ানো ‘বিপদজনক’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট বাজারের পান ব্যবসায়ী আব্দুল সালামের টং দোকানের পাশে এবং জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত পরিত্যক্ত টয়লেটের সামনে বস্তু দুটি দেখতে পান স্থানীয়রা।
পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে। এর মধ্যে একটি বালতিভর্তি পানিতে এবং অপরটি পাশের জলাশয়ে ফেলে নিষ্ক্রিয় করা হয় বলে পুলিশ জানায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সিদ্দিকুর রহমান সিদ্দিক গণমাধ্যমকে জানান, পৃথক দুটি স্থান থেকে উদ্ধার করা বোমাসদৃশ বস্তু দুটি পানিতে ফেলে নিষ্ক্রিয় করা হয়েছে।
তবে বোমা সদৃশ বস্তুদুটি কারা সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...
পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...
বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

মন্তব্য (০)