• সমগ্র বাংলা

পাবনায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন আটক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও নানা অনিয়ম-দুর্নীতির দায়ে অভিযুক্ত দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দেবোত্তর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাহাতাব উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়  অনেকেই  অভিযোগ করেন, আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে মাহাতাব উদ্দিনের অর্থায়ন ছিল।

মন্তব্য (০)





image

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

১

 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

image

এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই: মোস্তাফিজুর রহমান...

২

জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে ...

image

দিনাজপুরে সাবেক সুরেন্দ্র নাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদ...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্য...

image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

৪

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

৫

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

  • company_logo