ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় কোরআন শরিফ বিতরণ ও মূক বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবদল।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা শহরের কলোনি এলাকার মূক ও বধির বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করেন যুবদলের নেতাকর্মীরা। পাশাপাশি ৬২টি কোরআন শরিফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, জেলা যুবদলের উদ্যোগে মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়েছে। এ ছাড়া ৬২টি কোরআন শরিফ একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, তিনি যেন দেশের উন্নয়নে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁরা কেক কাটার পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েছেন। এর অংশ হিসেবে মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং তাঁদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে যুবদলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁর জন্মদিনে নেওয়া এসব কর্মসূচির মাধ্যমে সেই মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে চান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ সুজন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, রাশিদুল কবির রাশেদ ও মিল্লাত হোসেন, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গৌর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসসহ জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
মাদারীপুর প্রতিনিধি : অমানিশার অন্ধকার ঘিরে ধরেছিল পরিবারটির...
ফরিদপুর প্রতিনিধি : গত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত ক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল জে...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী বিনাম...
কক্সবাজার প্রতিনিধি : আন্তজার্তিক বিচার আদালতে (আইজিএ) রোহিঙ...

মন্তব্য (০)