ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: শুধু ঋনদান ব্যবসা বানিজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে দিনাজপুরে ৫শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন করেছে এনসিসি ব্যাংক। সামাজিক দ্বায়বদ্ধতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষি কৃষি কাজে সহযোগিতার অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরের দিকে শহরের একাডেমি স্কুল মাঠে কৃষক কৃষানীদের হাতে উপকরনের বস্তা তুলে দেন তারা।
এনসিসি ব্যাংক পিএলসি'র এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাকির আনামের সভাপতিত্বে আয়োজিত কৃষি উপকরন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ এর সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সদরের কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী এবং অতিরিক্ত কৃষি অফিসার সুরভী আকতার।
এছাড়াও দরিদ্র পরিবারের শিক্ষা বৃত্তি, চিকিৎসা উপকরন শীতার্তদের মাঝে শীত নিবারনী কম্বলসহ বিভিন্ন ভাবে সাধারন মানুষকে সহযোগিতা পাশে দাড়াচ্ছে ব্যাংকটি।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্...
নিজস্ব ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমা...
নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নেতা মাহব...
নিজস্ব ডেস্ক: পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত...
নিজস্ব ডেস্ক: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের স...

মন্তব্য (০)