• সমগ্র বাংলা

‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‘লজ্জা থাকা উচিত, আমি একজন ছোট্ট বাচ্চা রায়হানকে নিয়ে এত আয়োজন কেন?’—ফেসবুকে এমন প্রশ্ন তুলে আবারও পোস্ট দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। নিজের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিপক্ষের তৎপরতা নিয়ে দেওয়া ওই পোস্টে নিজেকে ‘ছোট্ট বাচ্চা’ বলেও উল্লেখ করেন তিনি। ১৫টি মামলার এই আসামি এর আগেও ফেসবুকে একের পর এক হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘রায়হান আলম’ নামের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি। পোস্টে রায়হান লেখেন, ‘শুনলাম আজকে নাকি আমাকে ঘেরাও করে, বেধড়ক গুলি করছে। আবার কিছুদিন আগে শুনলাম আমাকে নাকি গুলি করে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে তাড়িয়েছে।’

 প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘আচ্ছা ভাই, জীবনে কোনো দিন দেখছো আমি মাঠ থেকে পালাইতে?’ পোস্টের শেষাংশে রায়হান লেখেন, ‘তুরা আমি এক রায়হানের জন্য উত্তর-দক্ষিণের সব নেড়া কুত্তা মিলে আমার ধ্বংস কামনা করিস।’ এরপর নিজেকে ছোট বাচ্চা উল্লেখ করে তাকে নিয়ে এত আয়োজনের কারণ জানতে চান তিনি।

এদিকে বৃহস্পতিবার রাতে দেওয়া ওই পোস্টটি রায়হান কাকে উদ্দেশ করে দিয়েছেন, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার পালানোর কোনো সুযোগ নেই। ফেসবুকে দেওয়া হুমকির পোস্টটি কাকে উদ্দেশ করে, তা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, ‘রায়হানকে আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। ফেসবুকে পোস্ট দিয়ে সে আলোচনায় থাকতে চায়। সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।’

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটি হুমকিমূলক পোস্ট দেন রায়হান। সেখানে তিনি লেখেন, ‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব।’ ওই পোস্টে নিজের সহযোগীদের গায়ে হাত না দিতে প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন স্থানে ফোনে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রায়হান।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত রায়হান স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনেন। এ কারণে তিনি নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এবং তাকে গ্রেপ্তার করা কিছুটা কঠিন হয়ে পড়েছে।  

মন্তব্য (০)





image

‎গোপালগঞ্জে আইজিপি ও ৩ বাহিনীর ডিজি

১

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্...

image

দিনাজপুরে এনসিসি ব্যাংকের আয়োজনে ৫শত প্রান্তিক কৃষককে মা...

২

দিনাজপুর প্রতিনিধি: শুধু ঋনদান ব্যবসা বানিজ্যের মধ্যে স...

image

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা...

৩

নিজস্ব ডেস্ক:  সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমা...

image

কেন্দ্রীয় যুবদল নেতার দোকানে আগুন

৪

নিজস্ব ডেস্ক:  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নেতা মাহব...

image

আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ

৫

নিজস্ব ডেস্ক:  পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত...

  • company_logo