• সমগ্র বাংলা

ঝিনাইদহের মহেশপুরে মরদেহ দাফনে বাধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামে এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। মৃত মাহবুব তরফদারের অন্য এক ছেলে ও তিন মেয়ে মরদেহ দাফনে বাধা দেয়।

এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়া পড়ে আছে ওই মরদেহ। শুক্রবার মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার।

তার তিন ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব তরফদারের সন্তানদের মাঝে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মাহবুব তরফদারের মেজো ছেলে বাক-প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তারা বাবার মরদেহ দাফনে বাধা দেয়। বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট

ছেলে শফি তরফদার জানান, তারা কোনো জোর জবরদস্তি করেননি, বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী বিনাম...

image

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইউএনজিএ সভাপতি ড খলিলুর রহ...

২

কক্সবাজার প্রতিনিধি : আন্তজার্তিক বিচার আদালতে (আইজিএ) রোহিঙ...

image

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএ...

image

মেলান্দহে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বা...

image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে থেকে ককটেল বিস্ফোরণ

৫

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

  • company_logo