ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে পৌর ছাত্রলীগ। মিছিলের শেষে কয়েকটি ককটেল বিস্ফোরনের শব্দ শোনা যায়। মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮ টার দিকে পৌর ছাত্রলীগের আয়োজনে শহরের ভোকেশনাল মোড় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজিব পরিবহনের বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়েছে।
ফেইসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার। এ মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে। লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। শেখ মুজিবের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি। শেখ হাসিনার ভয় নেই, আমরা আছি লক্ষ ভাই এসব স্লোগান দিতে দেখা যায়। পরে মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা ভোকেশনাল স্কুল এন্ড কলেজের পিছনে রাজীব বাস স্ট্যান্ডে গিয়ে সটকে পড়েন।
এ মিছিলে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহেদ, পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা.ফারহানা ইয়াসমিন বলেছেন, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী বিনাম...
কক্সবাজার প্রতিনিধি : আন্তজার্তিক বিচার আদালতে (আইজিএ) রোহিঙ...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বা...

মন্তব্য (০)