• সমগ্র বাংলা

পাবনায় ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা-সংলগ্ন একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের চাঁদের আলো ম্যাচ নামের ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

মন্তব্য (০)





image

সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইস...

১

পাবনা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বি...

image

বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি

২

নিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক ...

image

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

৩

বেনাপোল প্রতিনিধি : আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে...

image

চাঁপাইনবাবগঞ্জে বালুচাপা দেওয়া অবস্থায় জীবিত নবজাতক উদ্ধার

৫

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ...

  • company_logo