• সমগ্র বাংলা

লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্ধোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও প্রান্তিক পরিবারের কাছে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লালমনিরহাটে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ অভিযান।

সোমবার লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি কলোনি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগ ও স্থানীয় নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগটি অত্যন্ত জনকল্যাণমুখী। কোনো যোগ্য ব্যক্তি যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সেদিকে কঠোর নজর রাখার আহ্বান জানিয়ে তিনি গণনাকারী ও স্বেচ্ছাসেবকদের সততা ও নিষ্ঠার সাথে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাজু, ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল জামান মিঠু, আলোকিত লালমনিরহাটের সমন্বয়ক আব্দুল সালাম বকুলসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

উদ্বোধনী পর্ব শেষে ১ নম্বর ওয়ার্ডের সফরটারী, এয়ারপোর্ট রোড, উকিলপাড়া, বন বিভাগ এলাকা, কলেজ রোড, নাছিরটারী, তালুক খুটামারা, বত্রিশ হাজারী, বানভাসা ও মোক্তারটারীসহ বিভিন্ন নির্ধারিত এলাকাগুলোকে কয়েকটি দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু করে। মাঠ পর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo