ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ ও পরিবেশদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটার চিমনি ও কিলন যন্ত্রের সাহায্যে গুঁড়িয়ে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম।
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে পরিচালিত ও পরিবেশের ক্ষতিসাধনকারী তিনটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, পরিবেশ সংরক্ষণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা ও ইটভাটার স্থাপনা ভেঙে ফেলার কাজে সহযোগিতা করে পাবনা জেলা পুলিশ, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লালমনিরহাট প্রতিনিধি: সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও প্রান্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫ট...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চ...
নড়াইল প্রতিনিধি : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...

মন্তব্য (০)