• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে বালুচাপা দেওয়া অবস্থায় জীবিত নবজাতক উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশের বালুর স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (৩, নভেম্বর ) সকালে দুই শিশু রাস্তার পাশে খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় পথচারী মো. ইব্রাহিম আলী বিষয়টি টের পেয়ে এগিয়ে যান এবং বালু সরিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। এ সময় শিশুটির কান্নার আওয়াজও শোনা যায়। পরে তিনি স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনকে বিষয়টি জানান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বালুর নিচ থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধারের পরপরই নবজাতকটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটি স্থানীয় উদ্ধারকারী মো. গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে।

​এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মরিউর রহমান জানান, সদ্যভূমিষ্ঠ এই শিশুটিকে কে বা কারা কী উদ্দেশ্যে বালুর নিচে চাপা দিয়ে রেখেছিল, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

​অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, জালমাছমারী এলাকা থেকে নবজাতক উদ্ধারের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া ও সামাজিক নিয়ম মেনে শিশুটির পরবর্তী বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (০)





image

যুবদলের উদ্যোগে পৌর কবরস্থান পরিচ্ছন্নতা অভিযান

১

জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেল...

image

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ...

image

টেকনাফে ইয়াবা কান্ড : দুই যুবককে হত্যা

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যু...

image

নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১ নিয়ে প্রেস কনফারেন্স

৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...

image

ভিডিএফ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত লালমনিরহাটের...

৫

লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...

  • company_logo