ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) ও বুধবার (৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে মঙ্গলবার পরিচালিত অভিযানে এসআই জাহিদুর রহমান বাদল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. নুরনবী মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি উপজেলার বিলচান্দক গ্রামের শাহাদত মন্ডলের ছেলে।
অন্যদিকে বুধবার পৃথক অভিযানে অর্থঋণ আদালত আইনের ৩৪(১) ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন, বাদাল গ্রামের মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে মো. রাকিবুল ইসলাম, ধানুয়াঘাটা গ্রামের মৃত হারান প্রামাণিকের ছেলে মো. আবু তালেব এবং খেতাবাঘা গ্রামের আফসার প্রামাণিকের ছেলে মো. শাখাওয়াত হোসেন।
এ ছাড়া একই দিন অভিযান চলাকালে নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি করার অভিযোগে সুশান্ত কুমার দে (৪৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার কুলিবাগান এলাকার শিবু পদ দের ছেলে। বর্তমানে তিনি পাবনার বেড়া উপজেলার সিএনবি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসন ও সড়কে...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
লালমনিরহাট প্রতিনিধি: "জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপ...

মন্তব্য (০)