• সমগ্র বাংলা

গবেষণা মাঠ ফেরত চেয়ে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নিজস্ব গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে অবস্থান নেন তারা।

গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সিঁড়িতে শিক্ষার্থীদের এক সভায় অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, গবেষণা মাঠ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ ও সম্মতির ভিত্তিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে নিজেদের গবেষণার কাজে ব্যবহৃত মাঠটি ফিরে পেতে বিভিন্ন কর্মসূচি পালন করেও দৃশ্যমান কোনো সমাধান না আসায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ হিসেবে পরিচিত প্রায় ৩৫ একর জমির ওই গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। এর আগে মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব তালুকদার বলেন, রাজধানীকে বিকেন্দ্রীকরণের পরিবর্তে ঢাকার এক স্থান থেকে অন্য স্থানে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নগরীর যানজট ও জনদুর্ভোগ আরও বাড়াবে।

বিশেষ করে বিজয় সরণি এলাকায় যানজট তীব্র হওয়ার পাশাপাশি আশপাশের হাসপাতালগুলোতে রোগীদের যাতায়াত ব্যাহত হতে পারে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরো বলেন, পরিবেশ ও কৃষি গবেষণার স্বার্থ বিবেচনায় নিয়ে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। নিজেদের গবেষণা মাঠ ফিরিয়ে না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ না নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা কার্যক্রমের স্বার্থে অবিলম্বে মাঠটি শেকৃবির কাছে হস্তান্তর করতে হবে।

মন্তব্য (০)





image

পাবনা-সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযান: ১০৩ আগ্নেয়াস্ত্রসহ ...

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক...

image

পাবনার ফরিদপুরে বিভিন্ন মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ...

image

চাটমোহরে যানজট নিরসনে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসন ও সড়কে...

image

ঝিনাইদহে মহাসড়কে টায়ারে আগুন ও বিস্ফোরণ ছাত্রলীগ কর্মী আটক

৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডা...

image

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo