ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরদিয়া গ্রামে কালাম মুন্সীর সমর্থকদের সাথে নুরইসলাম মুন্সীর আধিপত্যে নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে কালাম মুন্সী তার ফসলী জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এরই জেরধরে নুরইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সাথে কালাম মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঢাল-সড়কী, ইটপাটকেল নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কালাম মুন্সী, ভুলু মাতুব্বর, মিজানুর মাতুব্বরসহ ১০জন আহত হয়। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান জানান, মেহেরদিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। গ্রামের কালাম মুন্সীর ফসলী জমিতে বেড়া দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর কবরস্থানের দীর্ঘদিনের অবহেল...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই যু...
নড়াইল প্রতিনিধি: নড়াইলে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-...
লালমনিরহাট প্রতিনিধি::ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে ...

মন্তব্য (০)