• সমগ্র বাংলা

নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কারাগারে থাকা জাকির হোসেন নবাব (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৩ নভেম্বর) দুপুরের দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেন নবান বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের মৃত-আব্দুল জলিলের ছেলে।  

নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত এক ডাক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টা সময়ের মধ্যে মারা গেছেন। কারাগার থেকে তাকে সংকটাপন্ন অবস্থায় আনা হয়েছিল। তার মৃত্যুর কারণ পরে জানানো হবে বলে জানান এই চিকিৎসক।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন নবাবকে বিস্ফোরক মামলার আসামী হিসেবে বগুড়া থেকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছিলো। মঙ্গলবার নবাব কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। মৃত নবারের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইস...

১

পাবনা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বি...

image

বিক্ষোভ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিএনপি

২

নিউজ ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক ...

image

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

৩

বেনাপোল প্রতিনিধি : আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে...

image

চাঁপাইনবাবগঞ্জে বালুচাপা দেওয়া অবস্থায় জীবিত নবজাতক উদ্ধার

৫

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ...

  • company_logo