ছবিঃ সংগৃহীত
সাতকানিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহমদ হোসেন প্রকাশ বুইল্যা (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আকিব হোসেন আঁকি (২৫) ও তার বাবা ফরিদ হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালিয়াইশ মলিয়াকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত বুইল্যা বর্তমানে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক ভিটেবাড়ি নিয়ে বুইল্যার সঙ্গে তার বড় ভাই ফরিদ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বৈদ্যুতিক তার চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বুইল্যা এলাকাবাসীর পক্ষে কথা বলায় ফরিদ ও তার ছেলে আকিব ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এর জেরে ফরিদ ও আকিব বুইল্যার বসতঘর ভাঙচুর করেন। এ নিয়ে প্রতিবাদ করলে আকিব তার চাচার পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় এলাকাবাসী ফরিদ ও আকিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর অভিযোগ করেন, ফরিদের দুই ছেলের বিরুদ্ধে মাদকাসক্তি ও চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, চাচাকে ছুরিকাঘাতের ঘটনায় আকিব ও তার বাবাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউন...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ...
নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নারী ফুটবলের...

মন্তব্য (০)