ফাইল ছবি
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালু করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, রাজশাহী চারদিকে কৃষিজমিতে ভরপুর। এখানে আখ চাষ হয়, সবজি চাষ হয়। রাজশাহীতে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম মিল রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করার জন্য কাজ করছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং রাজশাহীর অর্থনীতিতে গতি ফিরবে।
রিজভী আরও বলেন, তারেক রহমান দেশে কৃষক কার্ড চালু করেছেন, ফ্যামিলি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। একজন দরিদ্র মানুষ দুই হাজার ৫০০ টাকা করে পেতে পারেন, যা তাদের আয়ের ন্যূনতম সহায়তা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়েই তারেক রহমান কাজ করছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তার সেই পরিকল্পনার অংশ।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউন...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ...
নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী...
সাতকানিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাত...

মন্তব্য (০)