ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ মতিউর রহমান মতি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বারঘোরিয়া- গোহালবাড়ি, যাদুপুর সড়কের স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মতিউর রহমান শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মরহুম ফিরোজ আলীর ছেলে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে স্লুইসগেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দু'টি লোহার রড এবং তালা কাটার সরঞ্জামসহ মতিউরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ সদস্যরা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউন...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা...
মানিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ...
নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী...
সাতকানিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাত...

মন্তব্য (০)