• সমগ্র বাংলা

সাতকানিয়ায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, বন বিভাগের তদন্তের আশ্বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাহাড় কেটে বসতঘর নির্মাণ ও তা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে আলাউদ্দীন নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা কুইচ্চা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় পাহাড় কেটে একটি বসতঘর নির্মাণ করেন আলাউদ্দীন। পরে ঘরটি অন্যত্র ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এভাবে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে পাহাড় কাটা ও ঘর ভাড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আলাউদ্দীন। তিনি দাবি করেন, তাঁরা পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করছেন। ঘর নির্মাণ করা জায়গার নিচের অংশ তাঁদের পারিবারিক সম্পত্তি। প্রায় ৫০ বছর আগে তাঁর দাদা সরকার থেকে জায়গাটি ইজারা নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

এদিকে, জায়গাটি সরকারি খাসজমি কি না, ইজারার বৈধতা রয়েছে কি না এবং পাহাড় কেটে স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সংশ্লিষ্ট ভূমি ও বন বিভাগের নথি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে বাজালিয়া বড়দুয়ারা বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বন বিভাগ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। দ্রুত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নড়াইলে মন্দিরে মন্দিরে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শেখ হু...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউন...

image

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা...

image

মানিকগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও অনুদান দ...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি আজ...

image

নড়াগাতীর বাঐসোনা ইউনিয়নে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক...

৪

নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী...

image

সাতকানিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত, বাবা-ছেলে আটক

৫

সাতকানিয়া ( চট্টগ্রাম)  প্রতিনিধি: চট্টগ্রামের সাত...

  • company_logo