• সমগ্র বাংলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। টানা বৃষ্টির কারণে পথিমধ্যে রাস্তার পাশে পানি জমে কাদামাটি সৃষ্টি হলে আসামি আকিদুল শেখ শিশুটিকে রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। পরে সে শিশুটিকে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনাক্রেমে শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকরা তার অবস্থা দেখে দ্রুত পরিবারকে খবর দেন। প্রথমে শিশুটিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরদিন (২১ জুন, ২০২১) শিশুটির বাবা শংকর কুমার মন্ডল বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, "আদালতের এ রায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।"

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

১

পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল...

image

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করার হুমকি...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দ...

image

দুর্গোৎসবে নিরাপত্তা উপলক্ষে লালমনিরহাটে এসআরবি'র সংবাদ স...

৩

লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনির...

image

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

৪

পঞ্চগড় প্রতিনিধি: 'দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে ...

image

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, এক ঘন্টা পর যা...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

  • company_logo