ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাটের ৪৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৩ এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী দুপুরে লালমনিরহাট গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসআরবি জানায়, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব। দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে এসআরবি-১৩ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
লালমনিরহাটের ৪৭১টি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন এসআরবি সদস্যরা।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম জোরদার থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রাখা হবে।
এ ছাড়া এসআরবি-১৩-এর রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হবে। কোনো স্থানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও থাকবে। কোনো দুষ্কৃতকারী বা অশুভ শক্তি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, পূজামণ্ডপ ভাঙচুর, পূজার সামগ্রী চুরি বা ডাকাতি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আ...
পঞ্চগড় প্রতিনিধি: 'দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

মন্তব্য (০)