• সমগ্র বাংলা

শ্রীপুরে স্বামীকে ঘরে আটকে রেখে গার্মেন্টস কর্মী স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে রেখে গার্মেন্টস কর্মী স্ত্রীকে পালাক্রমে দলবদ্ধ ভাবে  ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । 

বুধবার (১৪ অক্টোবর)  রাতে স্বজনদের সহযোগিতায় আইনের আশ্রয় নিতে থানায় এসেছে ভুক্তভোগী নারী। এর গত সোমবার(১২ অক্টোবর)  দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর হানু মার্কেট এলাকার জনৈক হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্তদের হুমকি ধামকির কারণে দুদিন যাবৎ ঘরবন্দী ছিল পরিবারটি।

ভুক্তভোগী মনি ছদ্মনাম (২০) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া থেকে স্থানীয় ডিবিএল গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন। তারা স্বামী স্ত্রী একই সঙ্গে থাকেন।

ভুক্তভোগী নারী শ্রমিক বলেন, গত ছয়মাস যাবৎ হানু মার্কেট এলাকার জনৈক হারুনের বাসায় ভাড়া থেকে স্থানীয় ডিবিএল গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠানে চাকরি করেন। সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বেড়ে যায়। স্বামীর সঙ্গে পরামর্শ করে গত সোমবার বাসা পরিবর্তন শুরু করি। বাসার মালিক হারুনকে তিনমাসের অগ্রিম ভাড়া পরিশোধ করে বাসার মালামাল বের করতে শুরু করি। হঠাৎ করে স্থানীয় দুই যুবক ফারুক এবং নয়ন বাসায় এসে স্বামীকে জোরপূর্বক কোথায় ডেকে নেন। অনেক অপেক্ষা করেও সে ফিরে না। রাত সাড়ে আটটার কিছু সময় পর পূনরায় ফারুক ও নয়নের সঙ্গে অচেনা আরও দুজন এসে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার অল্প ক্ষণের মধ্যে তাদের কথাবার্তার স্বর পাল্টে যায়। স্বামীকে পূনরায় জোরপূর্বক মারতে মারতে অন্য রুমে নিয়ে আটকে রাখে। ফারুক প্রথমে বলে তোর স্বামীর কাছে আমি টাকা পাবো এজন্য তাকে আটকে রাখা হয়েছে। তুই আমার কথামতো কাজ করলে তোদের ছেড়ে দিবো। এতে আমি রাজি না হলে ফারুক নয়ন ও অচেনা একজন মিলে আমার গলায় ছুড়ি ধরে হাত বেঁধে ফেলে। দুই পা দুদিকে বেঁধে রেখে আমাকে পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ করে। ওদের অনেক হাত-পা ধরে মিনতি করেছি।  বাবা, ভাই বলে ডাকছি তবুও কাজ হয়নি। ওরা চারজন মিলে আমার উপর পাষবিক নির্যাতন চালায়। ওঁদের ভয়ে আশপাশের কেউ আমাকে রক্ষা করতে আসেনি। 

তিনি আরো জানান, এমন পাষবিক নির্যাতনের পরও ওরা বসতবাড়ির আশপাশে টহল পুলিশের মতো আমাদের চোখে চোখে রেখেছে। ওদের ভয়ে আইনের আশ্রয় পর্যন্ত নিতে পারেনি। কোন উপায় না পেয়ে স্বজনদের খবর পৌঁছালে তারা ঘটনাস্থলে ছুটে আসে। তাদের সহযোগিতা নিয়ে থানায় এসেছি বিচার চাইতে।

ভুক্তভোগীর স্বামী বলেন, তাকে পাশের ঘরে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন করতে করতে বলে তোর স্ত্রী টাকা আনতে গেছে। একেকজন একেকবার গিয়ে আমাকে নির্যাতন করে। ওদিকে যে আমারা স্ত্রীর সঙ্গে এমন নির্যাতন করছে এটা তো আমাকে বলেনি। সবকিছু শেষ করে আমাকে স্ত্রীর কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে স্ত্রীর উপর নির্যাতনের আচঁ করতে পারি। সঙ্গে বিচার চাইতে বের হতে চাইলে ওঁরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। প্রাণভয়ে আমরা বের হয়নি। কৌশলে বের হতে চেয়েও বের হতে পারিনি। আত্নীয় স্বজনদের খবর দিলে সবার সহযোগিতা নিয়ে থানায় এসেছি। স্বামী হিসেবে কি চাইবো আপনারা বলুন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরপরই থানার পুলিশ পরিদর্শক তদন্তকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

১

পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল...

image

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করার হুমকি...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দ...

image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবক...

৩

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আ...

image

দুর্গোৎসবে নিরাপত্তা উপলক্ষে লালমনিরহাটে এসআরবি'র সংবাদ স...

৪

লালমনিরহাট প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনির...

image

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

৫

পঞ্চগড় প্রতিনিধি: 'দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে ...

  • company_logo