ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রীতম কস্তা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা খ্রিস্টানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রীতম কস্তা ওই গ্রামের রঞ্জন কস্তার ছেলে। তিনি পেশায় একজন হোটেল কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে পুরোনো বৈদ্যুতিক লাইন সংস্কারের কাজ করছিলেন প্রীতম। এ সময় অসাবধানতাবশত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদ হোসেন মানিক।
বগুড়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ১২...
নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ অফিসার্স ক্লাবে 'বৃহত্তর রাজশ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে&...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ...

মন্তব্য (০)