• সমগ্র বাংলা

‎উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

‎বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
‎
‎অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। যানবাহন আটকে থাকায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
‎
‎বিক্ষোভের সময় শ্রমিকেরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো অথবা বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দেন।
‎
‎বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।
‎
‎উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলে...

১

ঝিনাইদহ প্রতিনিধি: আজ ১৪ অক্টোবর।...

image

‎উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি ক্রয়ের অভিযোগ

২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতা আবু সাঈ...

image

সীমান্তে ৬৪ বিজিবির পৃথক অভিযান: ২লাখ ২০ হাজার ইয়াবা উদ্...

৩

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার  সীমান্তে ৬৪ বিজিবি"...

image

৮ কোটি ৮৮ লাখ টাকার ক্যাথল্যাব অকেজো: ফরিদপুর মেডিকেলে দু...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায...

image

ফরিদপুরে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ: ...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলাজুড়ে সারের নতুন ডিলারশিপ প্র...

  • company_logo