• সমগ্র বাংলা

গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মঞ্জুরুল মোর্শেদ।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফুল ইসলাম, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামীমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বিভিন্ন উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন। বক্তারা নিজ নিজ ঘর ও এলাকা থেকে সচেতনতা শুরুর মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল ও নিরাপদ দেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা’র আলোচনা ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগ...

image

মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ করলেন এমপি শ...

২

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগ...

image

নড়াইল দলিল লেখক সমিতির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযো...

৩

নড়াইল প্রতিনিধি : আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিত...

image

মেলান্দহে বিয়ের দাবিতে অবস্থান, লাখ টাকায় মীমাংসা, ছাত্রদ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেম...

image

চাটমোহরে জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ১৭.৯৭ শতাংশ জমি অবৈধভাবে দ...

  • company_logo