• সমগ্র বাংলা

চাটমোহরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, অভিভাবকদের মধ্যে মার্জিয়া পপি এবং শিক্ষার্থী সানজিদা সরোয়ার ও সিরাজুম মুনিরা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা বিস্তার এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

সাঙ্গু নদীতে বালু আনতে গিয়ে আর ফেরা হলো না ইলিয়াছের

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাড়ির নির্...

image

দুর্গাপূজা সম্প্রীতি ও উৎসবের প্রতীক, নিরাপত্তা ও শান্তি ...

২

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দ...

image

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী ব...

৩

নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূম...

image

নড়াইলে তিন ইউনিয়ন ও পৌরসভার তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কা...

৪

নড়াইল প্রতিনিধি : ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী...

image

ঢেমশা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও স্মৃতি বৃত্তি প্রদান

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo