• সমগ্র বাংলা

শ্রীপুরে কোটি টাকা চাঁদার দাবিতে সীমানা প্রাচীর ভাংচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কোটি টাকা চাঁদার দাবিতে জমির সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে  লিয়াকত আলী ফকির ও তার লোকজনের নামে। 

গতকাল মঙ্গলবার গভীররাতে উপজেলার তেলিহাটি ইউনিয়ন মুলাইদ গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে দলবলসহ সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দেয়।

বুধবার( ১৪ অক্টোবর)  দুপুরে  এবিষয়ে ভুক্তভোগী আব্বাস ফকির সংবাদ সম্মেলন করে  বলেন, অভিযুক্ত লিয়াকত আলী ফকির মোবাইল ফোনে ফোন করে জানায় জমিতে কোন কাজ করতে হলে তাকে এক কোটি টাকা দিতে হবে। তা না হলে কোন কাজ করতে দেওয়া হবে না। এছাড়াও তিনি বসতবাড়ি ছাড়ার হুমকি দিয়েছেন। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযুক্ত লিয়াকত আলী ফকির বিগত আওয়ামিলীগ সরকারের আমলে আমার জমি জোরপূর্বক জবরদখল করে রেখেছে। গত দুদিন যাবৎ জমির মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করি। সে গতকাল দিবাগত রাতে লোকজন নিয়ে সীমানা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গভীর রাতে সীমানা প্রাচীর ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

মন্তব্য (০)





  • company_logo