ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালিয়ে সম্মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কণ্ঠশিল্পী স্বপ্না সরকার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী কণ্ঠশিল্পী শাহীন বাবুও বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে স্বপ্না সরকার অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ব্যক্তিগত বিরোধের জেরে আনজুয়ারা সুমি নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হয়। এছাড়া কিশোরগঞ্জ থেকে কয়েকজন সাংবাদিককে নিয়ে তাঁর বিরুদ্ধে বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
স্বপ্না সরকার বলেন, একজন বাবার অপরাধের দায় তাঁর সন্তানের ওপর বর্তাতে পারে না। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, যেগুলোর পক্ষে কোনো প্রমাণ নেই বলে তিনি দাবি করেন।
এসব প্রচারে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে স্বপ্না সরকার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাক...
পাবনা প্রতিনিধিঃ বছর ঘুরে আবারও আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্ব...

মন্তব্য (০)