ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক উৎপল রায়ের সঞ্চালনায় উলিপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পার্থ প্রতীম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম আরিফ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রমেশ শাহা, এরশাদুল হাবীব নয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সুরা সদস্য আব্দুল জলিল, উলিপুর বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, রথীন্দ্রনাথ প্রসাদ পান্ডে, উলিপুর উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংবাদিক চন্দন কুমার সরকার, উলিপুর মহিলা কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষের সহাবস্থানের পাশাপাশি একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছেন। শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে উপজেলায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে প্রশাসনের কঠোর নজরদারির কথা বলেন। এছাড়া প্রত্যেক মন্দিরে ধর্মীয় উৎসব পালনে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামির নেতা কর্মীরা পাশে থেকে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন বলে জানান উপস্থিত নেতারা। কোন প্রকার গুজবে কান না দিয়ে উৎসব মুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনের কথা বলেন তারা।
উল্লেখ্য, এবারে উপজেলায় ১২৭টি মন্দিরে দুর্গাপূজা উদযাপন করা হবে। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে ঝুঁকিপূর্ণ মন্দির গুলোতে পুরুষ ও মহিলা আনসার সদস্য ৮ জন অন্যান্য মন্দিরে ৬ জন করে মোট ৮০২ জন দ্বায়িত্ব পালন করবেন। এছাড়া প্রত্যেক ইউনিয়নে পুলিশ প্রশাসন ও মোবাইল কোর্ট থাকবে।
বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর, ময়মন...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ...
লালমনিরহাট প্রতিনিধি: ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসক...

মন্তব্য (০)