ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন করেছে আইএফআইসি ব্যাংক। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গ্রাহকদের মিষ্টিমুখ ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পঞ্চগড় শহরের আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয় থেকে ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির আনন্দে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
বিকেলে ব্যাংক কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এছাড়াও অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক জিপি এমএ বারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিজেদের একটি অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।
এছাড়াও সময়ের সঙ্গে ব্যাংকিং খাতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা, প্রযুক্তির ব্যবহার ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আইএফআইসি ব্যাংকও তার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আইএফআইসি ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, “আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। দীর্ঘ এই পথচলায় গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের আস্থা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ধরে রেখে আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চাই।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শাখা কার্যালয়ে ৫০ বছর পূর্তির স্মরণীয় মুহূর্ত উদযাপন করতে কেক কাটা হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেন। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...
নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

মন্তব্য (০)