• সমগ্র বাংলা

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "নজরুল বর্ষ বিজয়ী" শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক  ড. মোহাম্মদ আবদুল ছালাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার , নড়াইল জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পড়ালেখার পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo