• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা ও মারধরের ঘটনায় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।

বুধবার দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদক সিন্ডিকেট নানারকম অপরাধ ও সন্ত্রাসবাদে জড়িত।

এলাকার তরুণ-যুবকদের হাতে মাদক তুলে দেয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে ভবিষ্যত প্রজন্ম। এ নিয়ে মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেনস্তা ও লাঞ্ছিত করা হয় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলীকে। এমনকি তাকে মারধর করা হয়। মাদক ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইউসুফ আলী, ভুক্তভোগী পলাশ আলী, পলি বেগম ও জলিল আলীসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, ঘটনাটি তদন্ত চলছে। শিগগির আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

৫

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

  • company_logo