• সমগ্র বাংলা

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন বিশ্বরোড এলাকার একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাজ্জাদ শাজাহানপুর উপজেলার আবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য তিনি রাতে ওই এলাকায় গিয়েছিলেন। সকালে জমির মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মাছ ধরার ফালি, একটি ব্যাগে কিছু মাছ ও একটি টর্চলাইট পাওয়া যায়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়েই সেখানে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহের প্রথম দৃশ্যমান আলামত দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

  • company_logo