• সমগ্র বাংলা

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্লী মেলা’ পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ও জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথ ব্যানারে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, টানা চার বছর ধরে মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিমনা ও সাধারণ মানুষ চরম হতাশায় দিন কাটাচ্ছেন। জসীম পল্লী মেলা কেবল ফরিদপুরের সম্পদ নয়, এটি পুরো বাংলাদেশের লোকসংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্প ও কুটির শিল্প প্রদর্শনের সুযোগ তৈরি হয়, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনীতি সচল রাখতে বড় ভূমিকা রাখে।

কর্মসূচি থেকে আগামী বছর থেকে মেলা পুনরায় শুরু করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের কাছে মেলা চালুর দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

  • company_logo