• সমগ্র বাংলা

খেলার মাঠ নাই ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরু জায়গাতেই ছোটাছুটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : পাকা সড়কের পাশে বিদ্যালয়ের সীমানা প্রাচীর। প্রাচির ঘেঁসা একতলা ভবন। ভবন আর প্রাচিরের মাঝখানে সরু একটু জায়গা। এ সরু জায়গায় এক দল কোমলমতি শিক্ষার্থী ছুটাছুটি করছে। খেলাধুলার ব্যবস্থা না থাকায় বারান্দার সিঁড়িতে বসে আছে কয়েকজন শিক্ষার্থী,আবার  কেউ কেউ বসে আছে শ্রেণী কক্ষে। খেলার মাঠ না থাকায় বিদ্যালয়ের ক্লাসের ফাঁকের সময়টুকু খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে তারা।

(৬ অক্টোবর) মঙ্গলবার নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের কে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ চিত্রের দেখা মেলে। 

কে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক ইতিকা বিশ্বাস বলেন, ছেলেমেয়েদের লেখা পড়ার পাশাপাশি খেলাধূলা খুবই জরুলি।আমাদের স্কুলে খেলার মাঠটাই নাই। যার কারনে ছেলে মেয়েরা খেলতে পারে না। খেলাধুলায় অংস গ্রহন করতে পারে না৷ এছাড়া আমার স্কুলের সাথেই একটা রাস্তা। অনেক সময় ছেলেমেয়েরা দৌড়ে রাস্তায় চলে যায়। রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে এতে আমাদের বিপদ হতে পারে।

প্রধান শিক্ষক আরো বলেন,আমার স্কুলে একটা খেলার মাঠ হলে ভাল হয়। ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য  খেলাধূলা একটা বড় অংশ।মাঠ না থাকায় খেলাধুলায় আমারা অনেকটা পিছিয়ে আছি৷ 

শুধু নড়াইল সদর উপজেলা কে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, জেলায় এরমক ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে জেলার কোমলমতি শিশু শিক্ষার্থীরা। 

তবে জেলায় কত গুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই এসব তথ্য নেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। 

জেলায় তিনটি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে যানাগেছে, সদর উপজেলায় ১৭৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।তার মধ্যে খেলার মাঠ নাই ২৮ টি বিদ্যালয়ে,লোহাগড়া উপজেলায় ১৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মধ্য খেলার মাঠ নাই ৩৬ টিতে এবং কালিয়া উপজেলায় ১৫৬ টি বিদ্যালয় রয়েছে। তারমধ্য  ৫১টি বিদ্যালয়ে খেলার মাঠ নাই। তিন উপজেলার মোট  ৪৯৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তারমধ্য  ১১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নাই।

এসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নূন্যতম ৩৩ শতক জমি প্রয়োজন। বেশির ভাগ বিদ্যালয়ে প্রয়োজনীয় জমি রয়েছে। তবে কোনো কোনো বিদ্যালয়ের মাঠ ছোট,আবার কোনো কোনো বিদ্যালয়ের মাঠ বড় রয়েছে। নদী ভাঙনের কারণে কয়েকটি বিদ্যালয়ের জায়গা কমে গেছে। 

তিনি বলেন, যেসব বিদ্যালয়ে মাঠ নেই, সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় বা সামাজিক প্রতিষ্ঠানের জায়গায় খেলাধুলা করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যালয়গুলোতে খেলাধুলা হচ্ছে। মাঠসংক্রান্ত তথ্য অনলাইনে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে সরকার ব্যবস্থা নিতে পারে।

সদর উপজেলার আগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সামনে খুবই অল্প ফাঁকা জায়গা। সেখানেই খেলাধুলা করেছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। 

বিদ্যালয়টির ২য় শ্রেণির শিক্ষার্থী ফারজানা বলে," আমাদের স্কুলে খেলার মাঠ নাই। আমরা স্কুলে এসে খেলাধুলা করতে পারি না।খেলাধুলার জন্য আমাদের অন্য স্কুলে নিয়ে যায়।আমরা একটা খেলার মাঠ চাই।"

 আগদিয়া শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে সাথে করে বিদ্যালয়ে এসেছেন তার মা রীনা রানি। বিদ্যালয়ের আঙিনায় তার ছেলে কে নিয়ে বসে আছেন তিনি।এসময় কথা হয় তার সাথে তিনি বলেন,"ছেলেডা ছোট তাই প্রতিদিন স্কুলে নিয়ে আসি। আজ ও এসেছি। স্কুলে কোন খেলার মাঠ নাই। পাশেই রাস্তা, নদী, কখন কি বিপদ ঘটে তাই স্কুলে দিয়ে যাই আবার নিয়ে যাই। স্কুলে একটা খেলার মাঠ থাকলে ছেলেডা আমার খেলাধুলা করতে পারত"

শিশু শিক্ষার্থীর অভিভাবক বলেন," স্কুলে তো খেলার মাঠ নাই, গ্রামে ও খেলার মাঠ নাই। ছেলেমেয়ে বাড়ির আঙ্গিনায় যেটুক পারে সেইটুক দৌড়াদৌড়ি করে।খেলাধুলা করে।স্কুলে একটা মাঠ হলে সবাই মাঠটিতে খেলাধুলা করতে পারত।"

আগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির সহকারি শিক্ষক কামরুল ইসলাম বলেন," আমাদের স্কুলে কোন খেলার মাঠ নাই। আমাদের ছেলেমেয়েরা খেলার প্রতি খুবই আগ্রহী। নতুন কুড়ির রয়েছে। আমাদের ছেলেমেয়েরা নতুন কুড়িতে অংশ নিয়েছে। কিন্তু দু:খের বিষয় খেলাধুলা শিখানোর জন্য কোন মাঠ নাই।মাঠ থাকলে ছেলেমেয়েরা হয়ত আরো ভাল করত। বিদ্যালয়ের একটি খেলার মাঠের জন্য উর্ধতন কর্মকর্তাদের সু দৃষ্টি কামনা করেন এ শিক্ষক। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তি উদযাপন

১

পঞ্চগড় প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”&mdash...

image

জামালপুরে ৭ লাখ ৬৫ হাজার টাকা ধার নিয়ে আত্মগোপনে ইমাম

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন...

image

উৎপাদন শুরুর ২ দিন পর আবারও বন্ধ যমুনা সার কারখানা

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দ...

image

চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর...

image

গোপালপুরে দ্বিতীয় বিয়ের রাতেই বরের মৃত্যু, নববধূর ঘরে শো...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

  • company_logo