• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। তাকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে উপস্থিত হন। 

এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরি...

image

‎দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শি...

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত...

image

‎প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন...

image

অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বা...

৪

নিউজ ডেস্কঃ অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্য...

image

‎বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো: স্পিকার

৫

‎নিউজ ডেস্কঃ বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো বলে...

  • company_logo