• জাতীয়

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসি বদলি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় বাগবিতণ্ডায় জড়িয়ে আলোচনায় আসার প্রায় ২০ দিন পর তাকে বদলি করা হলো।

বুধবার (১২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। জনস্বার্থে তাকে বদলির আদেশ দিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।

গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে রুমিন ফারহানা ও ওসির মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

এর আগে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মঞ্জুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে যোগদান করেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তার বদলির পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

 

মন্তব্য (০)





image

অনলাইন গণমাধ্যমকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বা...

১

নিউজ ডেস্কঃ অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্য...

image

‎বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো: স্পিকার

২

‎নিউজ ডেস্কঃ বাঙালিরা প্রথম থেকেই সুবিধা বঞ্চিত ছিলো বলে...

image

সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি : আরএসএফ ‎

৩

নিউজ ডেস্কঃ ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে স...

image

‎খিলগাঁও থানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল বিস্...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ভেতরে ঢুকে ...

image

‎২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিম...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা ...

  • company_logo